Powered By Blogger

Saturday, 30 September 2017

পাওয়ার সেলের ডিজি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেনের শাহরাস্তির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

পাওয়ার সেলের ডিজি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেনের শাহরাস্তির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন
শেখ হাসিনা বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির
উজ্জল দৃষ্টান্ত হিসেবে পরিচিতি দিয়েছেন
শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধিঃ বিদ্যুৎ, জ্বালানী খনিজ সম্পদ মন্ত্রণালয় (পাওয়ার সেল) ডিজি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন শাহরাস্তি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মের ভক্ত ও দর্শনার্থীদের সাথে মতবিনিময় করেন। গতকাল ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় তিনি ভক্ত ও দর্শনার্থীদের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের কাছে বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত হিসেবে পরিচিতি দিয়েছেন। সারাদেশে প্রতিটি মন্ডপে আজ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের এ অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পালিত হচ্ছে। এসময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আওয়ামীলীগ নেতা মুকবুল আহম্মেদ, আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির হিরো, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য মাহবুব আলম চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য হোসেন মীরসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

শাহরাস্তিতে অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ

শাহরাস্তিতে অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তিতে সরকারের অগ্রাধিকার ভ...