Powered By Blogger

Friday, 13 October 2017

শাহরাস্তিতে গাঁজা সহ ১জনকে আটক করেছে পুলিশ

শাহরাস্তি ব্যুারোঃ শাহরাস্তিতে গাঁজা সহ ১জনকে আটক করেছে পুলিশ। ১২ অক্টোবর বৃহস্পতিবার গভীর রাতে পৌর শহরের সাহেব বাজারের পূর্ব পার্শ্ব এলাকায় আটকের এ ঘটনা ঘটে থানা পুলিশ সূত্রে জানা যায়, ওইদিন গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রকিবুল ইসলাম, মোশারফ হোসেন সঙ্গিয় ফোর্স পৌর শহরের কাজিরকামতা-সাহেব বাজার এলাকায় অভিযান চালায়। ওই সময় সাহেব বাজার এলাকার পূর্ব পার্শ্বের বড় পুলের উপর মোঃ মন্টু মিয়াকে (৩০) তল্লাশি করে তার কাছে থাকা ২ কেজি গাঁজা উদ্ধার করে থানায় নিয়ে আসে। জানা যায়, আটককৃত মন্টু মিয়া পার্শ্ববর্তী হাজিগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের দশানি বাড়ির মৃত আবদুল জব্বারের পুত্র।

No comments:

Post a Comment

শাহরাস্তিতে অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ

শাহরাস্তিতে অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তিতে সরকারের অগ্রাধিকার ভ...