প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনামুল্যে সারবীজ বিতরণ করে কৃষকদের ব্যাপক উন্নয়ন সাধন করেছেন" ....উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিনটু সুমন বিশ্বাস ঃ চলতি রবি ২০১৮/১৯ মৌসুমের ভুট্রা, সরিষা, বিটি বেগুন, বোরো ধান উৎপাদনের বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার বিভিন্ন কৃষকদের মাঝে বিনামুল্যে সার, বীজ, কৃষি পণ্য বিতরন ১৪ ই নবেম্বর বুধবার বেলা ১১টায় উপজেলা কৃষি অফিসের মাধ্যমে সম্পন্ন করা হয়। এ বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিনটু বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনামুল্যে সারবীজ ও কৃষিপণ্য বিতরণ করে কৃষকদের ব্যাপক উন্নয়ন সাধন করছেন। বর্তমান সরকার সার, বীজ, কৃষিপণ্য অর্ধেক দামে দেওয়ায় আজ কৃষকের মুখে, ঘরে ফসল তোলোর মহাহাসি দেখা যায়। সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিব উল্লাহ মারুফ, কৃষি কর্মকর্তা মোঃসোফায়েল হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ন কবির, সাধারন সম্পাদক মোঃ মাসুদ রানা উপস্থিত ছিলেন।


No comments:
Post a Comment