শাহরাস্তি ব্যুারোঃ শাহরাস্তি পৌরসভার তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের আওতায় বিভিন্ন রাস্তার উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন। গত বৃহস্পতিবার দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগ কর্তৃক, শাহরাস্তি পৌরসভার বিভিন্ন উন্নয়ন মূলক কাজে এ পরিদর্শনে আসেন। পরিদর্শনে আসেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক মোঃ বজলুর রশিদ। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্ত মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফ। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মোঃ বাহার উদ্দিন বাহার, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান প্রমুখ। ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বদিউল আলম, সাইফুল ইসলাম রনি, সুভাষ চন্দ্র মাধু, মহিউদ্দিন, শাওন মজুমদার, ইব্রাহীম প্রমুখ। পরিদর্শণ কালে তিনি পৌরসভার ৩২টি সড়কের উন্নয়ন কাজের মধ্যে ১০/১২টি সড়ক পরিদর্শন করেন। তিনি কাজের গুণগত মান ও টেকসই সম্পর্কে আলোচনা ও কাজের সন্তোষ প্রকাশ করেন।


No comments:
Post a Comment